প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেন ওয়েঙ্গার এবার গ্যালারিতে কত যে ক্ষোভের প্ল্যাকার্ড দেখেন! দলবদলের মৌসুমে বাজছে বিদায়ের রাগিণী, কিন্তু আর্সেনালের সওদার খাতা প্রায় ফাঁকা। মুফতে পাওয়া ইয়াইয়া সানোগোকে না পেলে ওটা শূন্যই থাকত। সঙ্গে যোগ হয়েছে চোটাঘাত আর নিষেধাজ্ঞার খড়্গ। একাদশ সাজাতেই আর্সেনাল কোচের জেরবার অবস্থা। কোথায় নতুন খেলোয়াড় কিনবেন তা না, এখন শোনা যাচ্ছে লুকাস পোডলস্কিও ক্লাব ছাড়তে পারেন। এক মৌসুম ইংল্যান্ডে কাটিয়েই এই উইঙ্গার ফিরে যেতে পারেন জার্মানিতে। তবে পাকাপাকি নয়, ধারে, শালকেতে। পোডলস্কি যদি চলেই যান, তাহলে ওয়েঙ্গারের ওপর সমর্থকদের ক্ষোভ কেমন হবে, ভাবুন! এএফপি।