প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবার সময় বাড়িয়ে ৩১ অক্টোবর ফুটবলারদের দলবদলের শেষ দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কাল পর্যন্ত কোনো ক্লাব বাফুফে ভবনে এসে খেলোয়াড় নিবন্ধন করেনি!
উল্টো প্রিমিয়ার লিগের সাতটি ক্লাব দলবদলের সময় বাড়ানোর দাবিতে ফেডারেশনের কাছে কাল চিঠি দিয়েছে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে কারণ হিসেবে দাঁড় করিয়েছে ওই ক্লাবগুলো—আবাহনী, মোহামেডান, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা, শেখ জামাল, ব্রাদার্স ও ফেনী সকার। দুই মাসেরও বেশি সময় পেয়েও ক্লাবগুলো দলবদলের আনুষ্ঠানিকতা সারার সময় পেল না! আজ লিগ কমিটির সভা ডাকা হয়েছে। যতদূর খবর, দলবদলের সময় আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে আগামী ৪ নভেম্বর ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মৌসুম শুরুর সর্বশেষ পরিকল্পনাও হোঁচট খাবে। খেলা মাঠে গড়াতে দেরি হবে আরও!