আরও হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনি টেস্টে কি আরেক ইনিংস ব্যাট করার সুযোগ পাবেন? পেলে ইংল্যান্ডের জন্য লক্ষ্যটাও বা থাকবে কত বড়? উত্তর দুটি জানা অ্যালিস্টার কুকের জন্য একটু জরুরি হয়ে পড়েছে। কুক যে এক সিরিজে চার সেঞ্চুরির রেকর্ডের সামনে! এর আগে মাত্র তিন ইংলিশ গ্রেট এই কীর্তি গড়েছেন। হার্বার্ট সাটক্লিফ, ওয়ালি হ্যামন্ড ও ডেনিস কম্পটন। সাটক্লিফের কীর্তি আবার ছিল দুবার, ১৯২৪-২৫ অ্যাশেজে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯২৯ সালের সিরিজে। এক সিরিজে পাঁচ সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৫৪-৫৫ হোম সিরিজে এই কীর্তি গড়েন এই কিংবদন্তি। সাটক্লিফ ছাড়াও দুই সিরিজে চারটি করে সেঞ্চুরির কীর্তি আছে সুনীল গাভাস্কার ও নিল হার্ভের। তবে এখানেও যথারীতি ডন ব্র্যাডম্যান সবার ওপরে। চারটি করে সেঞ্চুরি তিনি করেছিলেন তিনটি সিরিজে!