আরও ১০ বছর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগার উডসকে চেনেন নিশ্চয়ই? একের পর এক মেজর জিতে যাঁর সর্বকালের সেরা গলফার হয়ে যাওয়াটা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। নারী কেলেঙ্কারি ও চোট মিলিয়ে সেই উডসই ২০০৮ সালের পর কোনো মেজর জিততে পারেননি! ১৫ মাস ধরে তো তাঁকে গলফ কোর্সেই পাওয়া যাচ্ছে না। ৪১ বছর বয়সী এই গলফারের শেষ দেখে ফেলেছেন অনেক বিশেষজ্ঞ। কিন্তু ইতিহাস-সেরা গলফার জ্যাক নিকলাসের ধারণা, আরও ১০ বছর অনায়াসে খেলে যেতে পারবেন উডস। এমনকি তাঁর ১৮টি মেজর জয়ের রেকর্ডও নাকি চাইলেই ভেঙে দিতে পারেন (১৪টি মেজর)! শুধু মানসিকভাবে আরেকটু শক্ত হতে হবে। তবে র্যাঙ্কিংয়ে ৮৯৮-তে নামা উডস নিজেও কি সেটা বিশ্বাস করেন? রয়টার্স।