আরও ৩৪৪ রান দরকার বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য ৫০৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আবারও বিস্ময়ের জন্ম দিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। এখনও পুরো একটা দিন হাতে থাকা সত্ত্বেও আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুতে টি-টোয়েন্টি স্টাইলেই ব্যাট করেছেন তামিম-নাফিস-ইমরুলরা। প্রথম ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭৪ রান। তবে দ্রুত রান তোলার তাড়নায় দুইটি উইকেট হারাতে হয়েছিল স্বাগতিকদের। রকিবুল বেশ ধীরস্থীরভাবেই ব্যাট করছিলেন। ৫২ বল খেলে তার ব্যাট থেকে এসেছিল ১৭ রান। কিন্তু দলীয় ১২৪ রানের মাথায় স্যামুয়েলসের বলে আউট হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৬৪ রান সংগ্রহ করে দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই পার করেছেন তামিম ও মুশফিক। তবে এখনও জয়ের জন্য আরও ৩৪৪ রান দরকার বাংলাদেশের। ৮২ রান করে অপরাজিত আছেন তামিম। মুশফিক ব্যাট করছেন ৩৩ রান নিয়ে।তৃতীয় ওভারেই ফিদেল এডওয়ার্ডের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস।১৩তম ওভারে স্যামির বলে আউট হয়েছেন নাফীস।এর আগে দ্বিতীয় ইনিংসে ধৈর্য্যশীল ব্যাটিং করে বাংলাদেশকে রানের পাহাড়ের নিচে চাপা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গতকালই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পূর্ণ করার পর আজ চতুর্থদিনেও অনেকটা সময় ব্যাট হাতে শাসন করেছেন ড্যারেন ব্রাভো। তবে শেষপর্যন্ত মাত্র ৫ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে বামহাতি ব্যাটসম্যানকে। ১৯৫ রান করে সোহরাওয়ার্দী শুভর বলে আউট হয়েছেন ব্রাভো। তিনি আউট হওয়ার পরই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। সে সময় তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৩ রান। তার মানে এখন জয়ের জন্য ৫০৮ রানের বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে স্বাগতিক বাংলাদেশ।আজ ঢাকা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের প্রথম সফলতা কেমার রোচের উইকেটটি। ২৪০ রানের মাথায় রোচকে সাজঘরে ফিরিয়েছেন সোহরাওয়ার্দী শুভ। পঞ্চম উইকেটে ১৪৩ রানের জুটি গড়েছিলেন ড্যারেন ব্রাভো ও শিবনারায়ন চন্দরপল। ব্রাভো আউট হওয়ার পর ইনিংস ঘোষণার সময় ৫৯ রানে অপরাজিত ছিলেন চন্দরপল।