আরও 'ভালো'র কথা বলছেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর আর্জেন্টিনা সমর্থকদের সামনে ছুটে গেলেন মেসি। ছবি: রয়টার্স
গোলের পর আর্জেন্টিনা সমর্থকদের সামনে ছুটে গেলেন মেসি। ছবি: রয়টার্স

শনিবার ইরানের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর আর্জেন্টিনার খেলায় সন্তুষ্ট হওয়া কঠিন। এ বাস্তবতা মানছেন লিওনেল মেসিও। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে অসাধারণ একে গোলে দলকে জেতানো আর্জেন্টিনা অধিনায়ক মোটেও বিচলিত নন এতে।
মেসি বললেন, ‘যদি দুই ম্যাচ বিশ্লেষণ করি, বলতে পারি, আমরা ভালো খেলতে পারি। তবে প্রত্যাশামতো খেলতে পারিনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের সেরা খেলাটা ফিরে পাব।’
ইরানের বিপক্ষে দারুণ সেই গোল প্রসঙ্গে বার্সা ফরোয়ার্ড বলেন, ‘যখন দেখলাম গোলটা করেই ফেলেছি, তখন খুব, খুবই ভালো লাগছিল। তখন আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে চেয়েছিলাম। গোল করার পর দেখলাম মানুষ চিত্কার করছে, একে অপরকে আলিঙ্গন করছে, হাসছে। অসাধারণ এক মুহূর্ত ছিল সেটা।’ এএফপি, রয়টার্স।