আরভিনের প্রথম সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট ম্যাচের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিটা বুলাওয়েতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পেয়েছিলেন ক্রেগ আরভিন। জিম্বাবুয়ে ব্যাটসম্যান প্রথম সেঞ্চুরিটাও পেয়ে গেলেন ঠিক পরের ইনিংসেই। কাল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ১১৫ রানে অপরাজিত ছিলেন আরভিন। তাঁর দল জিম্বাবুয়ে দিন শেষ করেছে ৬ উইকেটে ৩০৫ রান তুলে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২৭৭ রানে পিছিয়ে জিম্বাবুইয়ানরা। ১৪৭ রানেই প্রথম ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ষষ্ঠ উইকেটে ১৪৮ রান যোগ করেন আরভিন ও পিটার মুর (৭১)। ক্রিকইনফো।