আরভিনের ব্যাটে রাজশাহীর ১০৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের প্রথম সেমিফাইনালের প্রথম ধাপটা ভালো হলো না দুরন্ত রাজশাহীর। আজ শনিবার চিটাগং কিংসের বিপক্ষে এই ম্যাচে ৭ উইকেটে মাত্র ১০৭ রান তুলেছে রাজশাহী।এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক মুক্তার আলী। তবে শুরুটা ভালো হয়নি তাঁদের। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। একপর্যায়ে ২৩ রানের মধ্যে পতন ঘটে তৃতীয় উইকেটের। প্রথম তিনটি উইকেটই নেন চিটাগংয়ের মিডিয়াম ফাস্ট বোলার তাসকিন আহমেদ। ম্যাচে একবারের জন্যও ঘুরে দাঁড়াতে পারেনি রাজশাহী। এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেন শন আরভিন। ব্যক্তিগতভাবে সফল হলেও সতীর্থদের কাছ থেকে যথার্থ সহায়তা তিনি পাননি। ইনিংস শেষ হওয়ার সময় ৪৮ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন আরভিন।রাজশাহীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক মুক্তার আলীর। ২১ বলে ১৮ রান করেন তিনি। চার্লস কভেন্ট্রি ও দিলশান মুনাবীরার সংগ্রহ যথাক্রমে ১৫ ও ১২ রান। ৩১ রান খরচায় চারটি উইকেট নেন তাসকিন। এ ছাড়া মাহমুদউল্লাহ দুটি ও জ্যাকব ওরাম একটি উইকেট শিকার করেন।সিলেট রয়্যালসকে হারিয়ে গতকাল বিপিএলের ফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। আজকের ম্যাচটা খাতা-কলমে সেমিফাইনাল হলেও জয়ী দলের ফাইনালে পা দেওয়া হবে না। ফাইনালের টিকিট পেতে হলে কাল রোববার দ্বিতীয় সেমিফাইনালে হারাতে হবে সিলেট রয়্যালসকে। আর আজকের ম্যাচে জয়ী দল কাল হেরে গেলে ফাইনালে ঢাকার সঙ্গী হবে সিলেট।সংক্ষিপ্ত স্কোর:দুরন্ত রাজশাহী: ১০৭/৭ (২০ ওভার)আরভিন ৪৭*, মুক্তার ১৮, কভেন্ট্রি ১৫তাসকিন ৪/৩১, মাহমুদউল্লাহ ২/৬টস: দুরন্ত রাজশাহী