আরমানিটোলার বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহম্মদ শহীদুল্লাহ স্কুলের দশম শ্রেণীর ছাত্র তুষার ইমরান প্রথমবারের মতো অ্যাস্ট্রো টার্ফে খেলল। বালু এবং অসমতল মাঠে খেলে অভ্যস্ত এই কিশোর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলতে পেরে দারুণ খুশি। তবে দিন শেষে তার মুখে হাসি ছিল না। শাহ স্পোর্টস দ্বিতীয় ঢাকা মহানগর স্কুল হকির উদ্বোধনী ম্যাচে আরমানিটোলা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মিরপুরের ড. মুহম্মদ শহীদুল্লাহ স্কুলকে।পুুরান ঢাকার আরমানিটোলা স্কুল থকে উঠে এসেছে জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড়। ঐতিহ্য ধরে রেখে কাল প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ আরমানিটোলার হাতে। এই অর্ধেই হয়েছে ৫ গোল। ৬ গোলের তিনটি সিহাবের, সাব্বির দুটি ও আরশাদ করেছে অন্য গোলটি। আরমানিটোলার কোচ ফজলুল ইসলাম এই জয়ে খুব খুশি, ‘আরও বড় ব্যবধানে জিততে পারতাম। কিন্তু বেশি গোল দিলে নতুন ছেলেরা উৎসাহ হারিয়ে ফেলবে। তাই দ্বিতীয়ার্ধে আমরা একটু কম আক্রমণে গিয়েছি।’