আরামবাগকে ধরে ফেলল ফেনী সকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলই ভুগছে অবনমন-আতঙ্কে। এবারের বাংলাদেশ লিগ থেকে নেমে যাওয়ার সম্ভাবনা বেশি আরামবাগ অথবা ফেনী সকারের। এই দুই দলের লড়াইটা তাই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কাল। সকার এ ম্যাচে জিতে টিকিয়ে রাখল অবনমন এড়ানোর লড়াই।ফেনীতে কালকের ম্যাচের ৮ মিনিটে লাইবেরিয়ান স্ট্রাইকার অ্যান্থনি পল একমাত্র গোলটা করেছেন। এই জয়ে আরামবাগকে ছুঁয়ে ফেলেছে সকার। দুই দলেরই পয়েন্ট ১১ ম্যাচে ৬। ৯ পয়েন্ট নিয়ে অঙ্কের হিসাবে ব্রাদার্সও আছে অবনমন অঞ্চলে, তবে গোপীবাগের দলটি অবনমন বাঁচিয়ে ফেলবে বলেই সবার বিশ্বাস।