আরামবাগে আটকাল রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগের প্রথম পর্বে আরামবাগকে ৩-০ গোলে হারিয়েছিল শেখ রাসেল। কিন্তু ফিরতি ম্যাচে সেই আরামবাগের গোলমুখই খুঁজে পেলেন না বুকোলারা। গোলশূন্য ড্র করে আরামবাগের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল শেখ রাসেল। এই ড্রয়ে রাসেলের অবস্থানও থাকল অপরিবর্তিত। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রাসেল। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নয়ে আরামবাগ।ম্যাচের ২৬ মিনিটে অবশ্য এগিয়ে যেতে পারত শেখ রাসেল। ফ্রাঙ্ক অলিভারের পাস থেকে বুকোলার শটটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন আরামবাগের গোলরক্ষক বিষ্ণু। অতিরক্ষণাত্মক কৌশলে খেলা আরামবাগ একটাই মাত্র ভালো সুযোগ পেয়েছিল ৫৭ মিনিটে। এলিটা কিংসলের হেড লাগে সাইড পোস্টে। ম্যাচের যোগ হওয়া সময়ে বক্সের বাইরে থেকে নেওয়া বুকোলার জোরালো শটটিরও হয় একই পরিণতি।ফ্লাড লাইটে খেলা হচ্ছে। তবুও ম্যাচ শেষে শেখ রাসেল কোচ মারুফুল হক গরমকেই দুষলেন, ‘ম্যাচের আগে ড্রেসিংরুমে ঢুকলে খেলোয়াড়দের শরীর থেকে দেড়-দুই কেজি পানি বের হয়। এমনিতেই ওরা ক্লান্ত হয়ে পড়ে। এভাবে ভালো খেলা সম্ভব নয়।’