আরিফের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে ছিলেন। চোটমুক্ত হওয়ার পর তাঁকে মোহামেডান খেলাচ্ছে না বলে বাফুফের কাছে কাল চিঠি দিয়ে অভিযোগ করেছেন ডিফেন্ডার আরিফুল ইসলাম। ক্রুদ্ধ মোহামেডান রাতেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আরিফকে অনুশীলনে নিষিদ্ধ করেছে।
এ মৌসুমে মাত্র একটি ম্যাচ খেলেছেন, আসলেই চোটে ভুগছেন? এই প্রশ্ন তুলে কিছুদিন আগে তাঁকে কারণ দর্শাও নোটিশ দেয় মোহামেডান। ক্লাবের সঙ্গে এ নিয়ে দ্বন্দ্ব শুরু আরিফের। এ বছর তিনি মোহামেডান থেকে ২৮ লাখ টাকা নিয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ওই টাকা ফেরতও চায় মোহামেডান। না দিলে আগামী মৌসুম খেলতে হবে ।