আরেক দ্রুততম রেকর্ডে সাকিবের পেছনে সোবার্স-বোথামরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোবার্স-বোথামদের পেছনে ফেললেন সাকিব। ছবি: প্রথম আলো
সোবার্স-বোথামদের পেছনে ফেললেন সাকিব। ছবি: প্রথম আলো

বল হাতে টেস্টে দেড় শ উইকেটের মাইলফলক পেরিয়েছেন আগেই। নিজের ৫০তম টেস্টে এসে ৩৫০০ রানের মাইলফলকও ছুঁলেন। সেই সঙ্গে দারুণ রেকর্ডও নিজের করে নিলেন। টেস্টে দ্রুততম সময়ে ৩৫০০ রান ও ১৫০ উইকেটের কীর্তি এখন সাকিব আল হাসানের।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এই কীর্তিতে যাঁদের পেছনে ফেলেছেন, সেই নামগুলো চমকে দেওয়ার মতোই। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব, রবি শাস্ত্রী, শন পোলক, জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টোরি, অ্যান্ড্রু ফ্লিনটফরা সকলেই পিছিয়ে আছেন সাকিবের চেয়ে।

পিছিয়ে থাকার ব্যবধানটাও যথেষ্ট বড়। এর আগে রেকর্ডটা ছিল ক্যারিবীয় গ্রেট সোবার্সের। তিনি ৬৩ টেস্টে এমন কীর্তি গড়েছিলেন। বোথামও এমন ‌‘ডাবল’ ছুঁয়েছেন ৬৩টি টেস্ট খেলে। ইমরানের লেগেছিল ৮২ টেস্ট, কপিলের ৮৫। শাস্ত্রী অবশ্য ৭৮তম টেস্টেই তা করেছিলেন। জ্যাক ক্যালিসের লেগেছিল ৬৯ টেস্ট।

দলের মহাবিপর্যয়ে ব্যাট হাতে নেমেছিলেন। ১০ রানে ৩ উইকেট নেই—এমন পরিস্থিতিতে তামিম ইকবালের সঙ্গে জুটি বেঁধে বিপর্যয় সামাল দিলেন। ১৫৫ রানের জুটি গড়লেন চতুর্থ উইকেটে। তামিমের পর নিজেও ৮৪ রান করে ফিরেছেন। দুজনেরই ৫০তম টেস্ট এটি।

সাকিব প্রথম দিনেই দারুণ একটা রেকর্ড নিজের নামের পাশে লেখালেন। আরও ভূমিকা রাখার সুযোগ তো রইল।

৩৫০০ রান ও ১৫০ উইকেট ছোঁয়ার ম্যাচ

অলরাউন্ডার

টেস্ট

সাকিব আল হাসান

৫০

গ্যারি সোবার্স

৬৩

ইয়ান বোথাম

৬৩

জ্যাক ক্যালিস

৬৯

অ্যান্ড্রু ফ্লিনটফ

৭১

রবি শাস্ত্রী

৭৮

ইমরান খান

৮২

কপিল দেব

৮৫

ড্যানিয়েল ভেট্টোরি

৯৫

শন পোলক

১০২