আরেক প্রস্থ ‘ইংলিশ দাপট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কলামেই পড়েছেন চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবগুলোর দাপট কতটা। আরও একটি পরিসংখ্যান থেকে বিষয়টি পরিষ্কার। একমাত্র ইংল্যান্ডেরই ভিন্ন ভিন্ন চারটি দল ক্লাব পর্যায়ে ইউরোপ-শ্রেষ্ঠত্বের এ ট্রফিটি জিতেছে—লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, নটিংহাম ফরেস্ট আর অ্যাস্টন ভিলা। ভিন্ন ভিন্ন সাতটি ইংলিশ ক্লাব ফাইনালেও খেলেছে, এটিও একটি রেকর্ড (চার চ্যাম্পিয়নের সঙ্গে যোগ করুন লিডস ইউনাইটেড, আর্সেনাল আর চেলসির নাম)। তিনটি ভিন্ন ভিন্ন দল ফাইনালে খেলেছে এমন দেশও আছে তিনটি: ইতালি (এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাস), জার্মানি (বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, হামবুর্গ) এবং নেদারল্যান্ড (আয়াক্স, ফেইনুর্দ, পিএসভি আইন্দহোফেন)।