আরেক মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও এক মেসিকে পাওয়া গেল এবার। স্কটিশ এই মেসিকে পেতে চায় ইংলিশ লিগের শীর্ষ দল আর্সেনাল। আসল নাম অবশ্য মেসি নয়, রায়ান গোল্ড। স্কটিশ ক্লাব ডান্ডি ইউনাইটেডের ১৭ বছর বয়সী এই মিডফিল্ডারের খেলার সঙ্গে নাকি আর্জেন্টাইন জাদুকরের দারুণ মিল। এ কারণেই সতীর্থরা তাঁকে ডাকে ‘মেসি’। গতকাল কিলমারনকের সঙ্গে ডান্ডির ম্যাচ দেখতে তাই স্কটল্যান্ড গেলেন আর্সেনাল প্রতিনিধি। অবশ্য মেসির সঙ্গে তুলনাটা মোটেই পছন্দ নয় গোল্ডের। লাজুক মুখে বললেন, ‘কেউ কোনো দিন মেসি হতে পারবে না। বল পায়ে সে যা করে সেটা স্রেফ রসিকতা!’ ওয়েবসাইট।