আরেক যুগাভিষেকের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তিপত্র সই-স্বাক্ষর শেষে ডিয়েগো ম্যারাডোনা এখন আল ওয়াসলের কোচ হিসেবে কাজ শুরু করার অপেক্ষায়। ডুইট ইয়র্কের বিশ্বাস, ম্যারাডোনার কোচ হওয়াটা দুবাইয়ের ক্লাবটিকে এগিয়ে যেতে উজ্জীবিত করবে। আমিরাতের ফুটবলে জ্বালাবে আলোর মশাল। ডুইট ইয়র্ক কে? ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জাতীয় দলের সাবেক খেলোয়াড়, তবে বিখ্যাত তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে। ১৯৯৮-২০০২—চার বছর খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ১৯৯৯ সালে ম্যানইউকে প্রথমবারের মতো ট্রেবল জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অ্যাস্টন ভিলার হয়ে পেশাদার ফুটবল কিংবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে জাতীয় দলে অভিষেক ১৯৮৯ সালে। বিশ্ব ফুটবলে তখন ম্যারাডোনার জয়জয়কার। ফুটবলার ম্যারাডোনার ক্যারিশমা তাই ইয়র্কের অজানা নয়।এডি স্পোর্টসের বিশেষজ্ঞ হিসেবে দুবাই সফররত ইয়র্ক সেই বিশ্বাস থেকেই বলছেন, ‘তিনি আসায় নতুন যুগের সূচনা হবে। এমন নয় যে তাঁর উপস্থিতি অনেককেই টেনে আনবে এবং আগ্রহী করে তুলবে। তাঁর দিকনির্দেশনা বিশ্বের এই অংশের ফুটবলের জন্যই ভালো হতে পারে।’ যদিও কোচ ম্যারাডোনার সামর্থ্যে আস্থা কমই দীর্ঘ ২০ বছরে দেশের হয়ে ৭২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইয়র্কের। তবে ফুটবলার ম্যারাডোনার শ্রেষ্ঠত্ব নিয়ে তাঁর কোনো দ্বিমত নেই, ‘আপনি যখন ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের সম্পর্কে কথা বলবেন, অবধারিতভাবেই ম্যারাডোনা সেখানে থাকবে।’ হালের মেসির সঙ্গে ম্যারাডোনার তুলনায় যেতে রাজি নন এই ক্যারিবিয়ান, ‘মানুষ এখন মেসিকে দেখছে এবং ভাবছে সে ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু সে এখন শুধু সেটাই করছে, ম্যারাডোনা ২০ বছর আগে যা করেছেন।’১৯তম লিগ এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দলটিকে অনেকেই ’৯৯-এর দলের তুলনায় দুর্বল দল হিসেবে বিবেচনা করছে। সমালোচকদের এই দাবিকেও উড়িয়ে দিয়েছেন ইয়র্ক। ওয়েবসাইট।