আরেক রিয়ালের মুখোমুখি বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল ক্লাসিকোর সূচি পিছিয়ে গেল এক দিন। ২৮ নভেম্বরের পরিবর্তে ম্যাচ হবে ২৯ নভেম্বর। এখনো অনেক দেরি। তবে এর আগেই আরেক ‘রিয়ালের’ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। আজ স্প্যানিশ লিগের তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। একে তো আজ খেলা ন্যু ক্যাম্পে। তার ওপর শক্তির বিচারে বার্সাই এগিয়ে। লিগে ভিয়ারিয়ালের সর্বোচ্চ সাফল্য যে ২০০৭-০৮ মৌসুমে রানার্সআপ হওয়া।কিন্তু বার্সার জন্য তার পরও হুমকি থাকছে। কারণ এই মৌসুমে ভিয়ারিয়ালের দুর্দান্ত পারফরম্যান্স। ১০ ম্যাচের মাত্র একটিতেই হেরেছে, জিতেছে সাতটি। দুইয়ে থাকা বার্সার চেয়ে পয়েন্টের ব্যবধানও মাত্র ২, রিয়ালের সঙ্গে ৩। বেশ ভালো ফর্মে আছেন ইতালিয়ান স্ট্রাইকার জিউসেপ্পে রসি আর ব্রাজিলের নিলমার।নিলমার তো পয়েন্ট টেবিলের দিকে ইঙ্গিত করে একরকম হুমকিই দিলেন, ‘সাধারণত লিগে বার্সা আর মাদ্রিদেরই আধিপত্য থাকে। কিন্তু এবার আমাদের সঙ্গে ওদের ব্যবধান সামান্যই। আমরা আমাদের ফর্ম ধরে রাখতে পারলে ওরা পালাতে পারবে না।’এই ম্যাচে বার্সার জন্য মাথাব্যথার কারণ হয়ে থাকবে রক্ষণ। আগের ম্যাচে লাল কার্ড দেখায় খেলতে পারবেন না জেরার্ড পিকে। তাঁর জায়গায় খেলার কথা ছিল গ্যাবি মিলিতোর। এই আর্জেন্টাইন ডিফেন্ডার কোপা ডেল রের গত ম্যাচে চোট পেয়ে দেড় মাসের জন্য বাইরে। তরুণ ডিফেন্ডার মার্ক বারত্রাকে তাই সেরা একাদশে দেখা যেতে পারে।ইংলিশ লিগে অ্যালেক্স ফার্গুসনের জন্য দুশ্চিন্তা আক্রমণভাগ। শুরুর ঝলকানি হারিয়ে ফেলেছেন বারবেতভ। ধারাবাহিক নন নানিও। এর ওপর শীর্ষে থাকা চেলসির সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চারে। অ্যাস্টন ভিলা এবার লিগে নিজেদের মাঠে একটি ম্যাচেও হারেনি। খোঁড়াতে থাকা লিভারপুল খেলবে স্টোক সিটির মাঠে। লিগে চারে থেকে শেষ করার লক্ষ্য স্থির করা ম্যান সিটির প্রতিপক্ষ বার্মিংহাম সিটি। ওয়েবসাইট।