আরেক রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বয়সের ব্যবধান ২। রোনালদো-তনয় ও মেসি-পুত্রের বয়সের ব্যবধানও ২! রোনালদো জুনিয়র নাকি এরই মধ্যে বল নিয়ে কারিকুরি দেখাতে শুরু করে দিয়েছে। সিআর-৭ জানিয়েছেন, ‘যখন তার বয়স দুই ছিল, তখন সে শুধু গাড়িই পছন্দ করত। এখন সে ফুটবলের জন্য পাগল। সে প্রায়ই বলে, “বাবা, বাবা, চলো খেলি।”’ আমি তাকে না-ও বলতে পারছি না। কারণ আমার স্বপ্নই ওকে খেলতে দেখা।’ মেসি অবশ্য এখনো তাঁর মনের ইচ্ছাটা জানাননি। বলে যাচ্ছেন, ছেলে যা হতে চায় হবে, জোর করে চাপিয়ে দেওয়ার কিছু নেই। কিন্তু রোনালদো জুনিয়রের কথা শুনে কি তাঁর ভাবান্তর হবে না! ওয়েবসাইট।