আরেকজনের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিক থেকে বাংলাদেশের আরও এক প্রতিযোগী বিদায় নিলেন কাল। আর্চার ইমদাদুল হক মিলন পুরুষ ব্যক্তিগত ইভেন্টে নকআউট পর্বের প্রথম ম্যাচে হেরে গেছেন গ্রেট ব্রিটেনের ল্যারি গডফ্রের কাছে। হেরেছেন ৬-০ পয়েন্টে অর্থাৎ সরাসরি তিন সেটে। প্রথম সেটে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা (২৯-২৬) হলেও পরের দুই সেটে স্রেফ উড়ে গেছেন মিলন (২৭-১৮ ও ২৮-১৯)। খেলা হয়েছে লর্ডস ক্রিকেট মাঠে। লন্ডনের বাতাসই নিজের সেরা খেলাটা খেলতে দেয়নি বলে দাবি মিলনের।