আরেকটা জয় চান লাউড্রপ
মিলানের হয়ে সিরি ‘আ’ জিতেছেন, চেলসির হয়ে উয়েফা সুপার কাপ জিতেছেন, ডেনমার্কের হয়ে জিতেছেন ইউরো ও ইন্টার কন্টিনেন্টাল কাপ। এবার আরেকটা জয়ের পালা ব্রায়ান লাউড্রপের। এবার জিততে হবে তাঁকে ক্যানসারের বিরুদ্ধে। হ্যাঁ, সেই লাউড্রপ ভাইদের ছোট জন ব্রায়ান এখন ক্যানসারে আক্রান্ত। ১৯৮৭ থেকে ১৯৯৮ পর্যন্ত ডেনমার্কের হয়ে ৮২ ম্যাচে ২১ গোল করেছেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন বায়ার্ন মিউনিখ, মিলান, চেলসির মতো দলে। মানুষের স্মৃতিতে স্থায়ী হয়ে আছেন ১৯৯৮ বিশ্বকাপে ব্যতিক্রমী গোল উদ্যাপনের জন্য। কিন্তু নিজের জীবনটাকে এত সহজে স্মৃতি হতে দিতে রাজি নন লাউড্রপ। চিকিৎসক প্রথম খবরটা জানানোর পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন বলেছেন। কিন্তু নিজেকে আবার সামলেও নিয়েছেন। শারীরিক অবস্থা কেমন সেটি তিনি নিজেই জানিয়েছেন এক বিবৃতিতে, ‘সামনে আমার একটা কঠিন সময়। আমি একটা লড়াই লড়ছি, যে লড়াইটা আমিই জিতব।’এমন আত্মবিশ্বাসী মানুষ কি হারতে পারে? এএফপি।