আরেকটি ইনিংস হার কিউইদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই ইনিংস ব্যবধানে হারল নিউজিল্যান্ড। কেপটাউনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২৭ রানে হেরেছিল কিউইরা। পোর্ট এলিজাবেথে আজ সোমবার সমাপ্ত টেস্টে সফরকারী দল হেরেছে আরও বড় ব্যবধানে, ইনিংস ও ১৯৩ রানে।পোর্ট এলিজাবেথে নিউজিল্যান্ড ইনিংস ব্যবধানে হারবে, গত দুদিন কিউইদের ব্যাটিং ব্যর্থতা থেকেই ব্যাপারটা স্পষ্ট হয়েছিল। হয়েছেও তা-ই। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি কিউই ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডও এড়াতে পারেনি টানা দ্বিতীয় ইনিংস হার।টসজয়ী দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ৫২৫ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও মাথা তুলে দাঁড়াতে পারেননি কিউই ব্যাটসম্যানরা।দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৭ রান নিয়ে আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। নিজেদের ইনিংসটা আজ টেনেটুনে ২১১ পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয় সফরকারী দল।ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে তাণ্ডব চালানো ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকান এই ফাস্ট বোলার প্রথম ইনিংসে ১৭ রানের বিনিময়ে নেন পাঁচটি উইকেট। দ্বিতীয় ইনিংসে তাঁর তিন উইকেট শিকার ৪৮ রানের বিনিময়ে।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৫২৫/৮ ডিক্লে.প্লেসিস ১৩৭, আমলা ১১০, এলগার ১০৩*ব্রেসওয়েল ৩/৯৪, মুনরো ২/৪০নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১২১/১০ওয়াটলিং ৬৩, বোল্ট ১৭*, ম্যাককালাম ১৩স্টেইন ৫/১৭, ক্লেইনভেল্ট ৩/৫৩, পিটারসন ২/২০নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২১১/১০ওয়াটলিং ৬৩, ব্রাউনলি ৫৩, গাপটিল ৪৮স্টেইন ৩/৪৮, মরকেল ২/৩৬, ক্লেইনভেল্ট ২/৪৪, পিটারসন ২/৪৭ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১৯৩ রানে জয়ী।সিরিজ: দক্ষিণ আফ্রিকা ২-০-তে জয়ী।সূত্র: ক্রিকইনফো।