আরেকটি ফেদেরার-নাদাল ফাইনালের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুধাবির শেখ জায়েদ স্পোর্টস সিটির টুর্নামেন্টটি ছিল প্রদর্শনী। ওটাকে হিসাবে না নিলে বছরের শুরুটা ভালোভাবেই করলেন রজার ফেদেরার। গত সপ্তাহে আবুধাবির ওই প্রদর্শনী টুর্নামেন্টের প্রথম দিনেই বিদায় নিলেও কাতার ওপেনের শেষ আটে পৌঁছে গেছেন সুইস টেনিস তারকা।শেষ আটে উঠতে সর্বোচ্চ (১৫) গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী সরাসরি সেটে (৬-২, ৬-৪) হারিয়েছেন রাশিয়ার উঠতি তারকা ইভেগনি করোলেভকে। স্কোরশিট বলছে সহজ জয়ই পেয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। তবে তিনি নিজে বললেন ম্যাচটি খুব সহজ ছিল না, ‘প্রথম ম্যাচটির চেয়ে এটি ভয় পাইয়ে দিয়েছিল বেশি। ব্যাকহ্যান্ড ও ফোরহ্যান্ড—দুটোতেই ভালো খেলে সে।’আবুধাবির প্রদর্শনী টুর্নামেন্ট তো জিতেছেনই, কাতার ওপেনেও ভালো শুরু করেছেন ফেদেরারের শিরোপা প্রতিদ্বন্দ্বী স্প্যানিয়ার্ড নাদাল। তিনিও উঠে গেছেন শেষ আটে। আরেকটি ফেদেরার-নাদাল ফাইনালের আশা এখন করতেই পারে টেনিসপ্রেমীরা। এএফপি।