আরেকটি বাজে দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪১তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডেও হেরেছে বাংলাদেশের দুটি দল। পরশু নরওয়ের ট্রুমসায় উন্মুক্ত বিভাগে পুরুষ দল ১-৩ পয়েন্টে হেরেছে পেরুর কাছে। মেয়েদের দল ১.৫-২.৫ পয়েন্টে হেরেছে আইসল্যান্ডের কাছে।
উন্মুক্ত বিভাগে জিয়াউর রহমান ও আবদুল্লাহ আল রাকিব ড্র করলেও হেরেছেন এনামুল হোসেন রাজীব ও মিনহাজউদ্দিন। পঞ্চম রাউন্ড শেষে ৫ ম্যাচ পয়েন্ট ও ১০ গেম পয়েন্ট নিয়ে বাংলাদেশের পুরুষ দল ছিল ৮০তম স্থানে।
মেয়েদের বিভাগে জিতেছেন শারমিন সুলতানা শিরিন। ড্র করেছেন রানী হামিদ। তবে হেরেছেন শামিমা আক্তার লিজা ও জাকিয়া সুলতানা।