আরেকটি বড় হার শ্রীলঙ্কার
প্রথম ওয়ানডেতে ২৫৮ রানের হার। ওই ম্যাচে ৪৩ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা। আজ অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেল লঙ্কানরা। এ ম্যাচে শ্রীলঙ্কার হার ৫ উইকেটে।টস হেরে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা ২৩৬ রান করে। জবাবে ৮ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এ জয়ের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকেরা।লঙ্কান ব্যাটসম্যানদের শুরুটা ছিল হতাশার। দলীয় সংগ্রহে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন তিলকরত্নে দিলশান। তবে থারাঙ্গার ৬৬ ও চান্ডিমালের অপরাজিত ৯২ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৩৬ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার হয়ে তোতসোবে ও মরকেল প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।২৩৭ রানের লক্ষ্যে খেলতে নামা দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটিতে আসে ৭৮ রান। উদ্বোধনী দুই ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ ২৮ ও হাশিম আমলা ৫৫ রান করেন। জ্যাক ক্যালিস করেন ৩৭ রান। দলের জয় নিশ্চিত করে ৬৬ রানে অপরাজিত থাকেন ডুমিনি। ওয়েবসাইট।