আরেকটি শিরোপা সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরটা ভালোই শুরু হলো সিদ্দিকুর রহমানের। জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ জেতার পরপরই কাল ঘরে তুললেন সামিট ওপেনের শিরোপাও। দেশের মাটিতে টানা দুটি প্রতিযোগিতায় সেরা হয়ে আত্মবিশ্বাস নিয়েই আগামী মাসে যেতে পারছেন মালয়েশিয়ায় খেলতে। কুর্মিটোলায় তিন রাউন্ডের সামিট ওপেনে সব মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলেছেন সিদ্দিকুর। পারের চেয়ে ৮ শট কম খেলে রানারআপ দুলাল হোসেন।