আরেকটি সোনা আরিফুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় অনুষ্ঠানরত দক্ষিণ এশিয়ান অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে আরেকটি সোনা জিতেছে আরিফুল ইসলাম। কাল অনূর্ধ্ব-১৮ বয়সী বিভাগের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতেছে বিকেএসপির তরুণ। সময় নিয়েছে ৩০.৯৪ সেকেন্ড। এই ইভেন্টে রুপা জিতেছে শ্রীলঙ্কার ইয়োগারাথনাম ও ব্রোঞ্জ ভারতের বরুন প্যাটেল। এর আগে গত বুধবার আরিফুল সোনা জেতে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে। এই প্রতিযোগিতায় সিনিয়র বিভাগের ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫৩.১১ সেকেন্ড সময় করে রুপা জিতেছেন মাহফিজুর রহমান সাগর। অনূর্ধ্ব-১৮ বালিকা বিভাগে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রোমানা আক্তার ৩৭.০৩ সময় নিয়ে রুপা জিতেছে।