আরেকটি স্বীকৃতি সুয়ারেজের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিন কয়েক আগে সতীর্থ ফুটবলারদের ভোটে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লুইস সুয়ারেজ। ইংল্যান্ড ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন ২০১৩-১৪ মৌসুমে সেরা খেলোয়াড় হিসেবে কাল ঘোষণা করেছে সুয়ারেজের নামই।
চলতি লিগে পরশু পর্যন্ত ৩০ গোল করেছেন এই উরুগুইয়ান। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের সেরা খেলোয়াড় নির্বাচনে সুয়ারেজ পেয়েছেন মোট ভোটের ৫২ শতাংশ। সুয়ারেজের ক্লাব-সতীর্থ স্টিভেন জেরার্ড দ্বিতীয় ও ম্যানচেস্টার সিটির ইয়াইয়া তোরে হয়েছেন তৃতীয়। ভোট দিয়েছেন তিন শতাধিক সাংবাদিক। এএফপি।