আরেকটি হতাশার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন এশিয়ান যুব গেমসের ১০০ মিটারের সেমিফাইনালে উঠে আশা জাগিয়েছিলেন আশিক কুমার হালদার ও আইরিন আক্তার। কিন্তু নানজিংয়ে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় কাল দুই অ্যাথলেটই উপহার দিয়েছেন হতাশা। সেমিফাইনালে এক নম্বর হিটে আটজনের মধ্যে অষ্টম হয়েছেন আশিক। ১১.৪৭ সেকেন্ড সময় নেন বিকেএসপির তরুণ। আশিকের পথেই হেঁটেছেন আইরিন আক্তার। মেয়েদের ১০০ মিটারে দুই নম্বর হিটে ১২.৭৬ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে হয়েছেন অষ্টম।গলফের পুরুষ এককে ২৮ জনের মধ্যে ২২তম হয়েছেন আফনান মাহমুদ। তৃতীয় রাউন্ড শেষে সব মিলিয়ে পারের চেয়ে ৩৮ শট বেশি খেলেছেন তিনি। পারের চেয়ে ১৩ শট কম খেলে এই ইভেন্টে সোনা জেতেন চীনা তাইপের ইউ চুন-আন। থ্রি অন থ্রি বাস্কেটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোরিয়ার কাছে ১৬-২১ পয়েন্টে হেরেছে বাংলাদেশ দল। ৫০ মিটার বাটারফ্লাইতে নাজমা খাতুন ৩১.৭৯ সেকেন্ড সময় নিয়ে ২৬ জনের মধ্যে হয়েছেন ২২তম। ভারোত্তোলনেও ভালো হয়নি ফলাফল। ৫৮ কেজি ওজন শ্রেণীতে নয়জনের মধ্যে অষ্টম বাংলাদেশের মাবিয়া আক্তার।