আরেকটি হারের লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লজ্জার ভিতটা গড়ে দিয়েছিলেন ব্যাটসম্যানরা—১৮৮ রানে অলআউট হয়ে। ব্যাটসম্যানদের গড়ে দেওয়া ভিতটা পোক্ত করেছেন বোলাররা। ব্যাটসম্যান আর বোলাররা সাধ্যমতো চেষ্টা করে বাংলাদেশকে ‘উপহার’ দিয়েছেন আরেকটা হারের লজ্জা।তিন দিনের প্রস্তুতি ম্যাচ, সফরের একমাত্র টেস্ট, সিরিজের প্রথম ওয়ানডের পর আজ দ্বিতীয়টিতে বাংলাদেশের হার ৭ উইকেটে। পরাজয়ের বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন ক্রিকেটাররা।সেই পুরোনো জীর্ণ চিত্র। প্রথম ওয়ানডেতে তামিম ইকবালকে সাজঘরে পাঠিয়েছিলেন ব্রায়ান ভিটরি। আজও তামিমকে সাজঘরে পাঠান জিম্বাবুয়ের এ ফাস্ট-মিডিয়াম বোলার। ‘অর্ডিনারি’ ব্রায়ান ভিটরি যেন পেয়ে বসেছেন তামিম ইকবালকে! অটুট আছে বাংলাদেশের ব্যাটিংয়ের জীর্ণ অবস্থাটাও। এই জীর্ণতার কারণও কিন্তু একজনই—ব্রায়ান ভিটরি!৯.৩-০-২০-৫! ভিটরির জাদুকরী স্পেলে ১৫ বল বাকি থাকতে মাত্র ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। দেশকে যেন আরেকটা লজ্জা ‘উপহার’ দেওয়ার আপ্রাণ প্রচেষ্টার নিদর্শনই রেখে গেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা! তবে বাংলাদেশের উন্নতি হয়েছে, স্বীকার না করে উপায় নেই। প্রথম ইনিংসে ১৮৪ রানে অলআউট হওয়ার পর আজ ১৮৮ রানে। ৪ রানই বা কম কিসে!সংক্ষিপ্ত স্কোর—বাংলাদেশ: ১৮৮/অলআউট (৪৭.৩ ওভার)নাসির ৬৩, রাজ্জাক ৩৫ভিটরি ২০/৫, চিগুম্বুরা ৩৫/২জিম্বাবুয়ে ১৯১/৩ (৪৪.১ ওভার)সিবান্দা ৬৭, টাইবু ৬১*আশরাফুল ২৬/১, মাহমুদউল্লাহ ২৭/১, শফিউল ৩২/১