আরেকটু অপেক্ষা সাকিবের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লম্বা সময়ের জন্য বিশ্রামে যেতে হবে কি না, সেটা জেনে যাওয়ার কথা ছিল আজই। কিন্তু সাকিব আল হাসানকে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও। ডান পায়ের শিন বোনে চোটের ব্যাপারে আরও নিশ্চিত হতে কাল হাড়ের যে পরীক্ষাটি করার কথা ছিল, হরতালের কারণে সেটি করা যায়নি। একই কারণে সেটি হয়তো হবে না আজও।বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল জানান, হাড়ের এই পরীক্ষা একটু জটিল ও সময়সাপেক্ষ। পুরো পরীক্ষাটি শেষ করতে ঘণ্টা চারেকের মতো সময় লাগবে। পরবর্তী করণীয় ঠিক করতে যত দ্রুত সম্ভব এই পরীক্ষা করা দরকার বলে মনে করেন তিনি। বলেন, ‘এর কোনো বিকল্প নেই। কাল (আজ) না হলেও পরশুর মধ্যে যেভাবেই হোক টেস্টটা করে ফেলতে হবে।’