আরেকটু এগোল জুভেন্টাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের অন্তিম সময়। জুভেন্টাস এগিয়ে ১-০ গোলে। ফিওরেন্টিনার রাইডার মাতোসের নেওয়া হেড ফিরে এল ক্রসবারে লেগে। হাঁফ ছেড়ে বাঁচলেন জুভ কোচ আন্তোনিও কন্তে। প্রতিশোধ নেওয়া হলো জুভদের। আগের সাক্ষাতে ফিওরেন্টিনার কাছে হারতে হয়েছিল ৪-২ গোলে। এই মৌসুমে সেটিই জুভদের একমাত্র পরাজয়। কাল ১-০ গোলে জিতে হ্যাটট্রিক স্কুডেট্টোর দিকে আরেকটু এগিয়ে গেল চ্যাম্পিয়নরা। বড় কোনো হোঁচট না খেলে সিরি ‘আ’র শিরোপা তারা পাচ্ছেই এটা বলাই যায়। ৪২ মিনিটে কোয়াদু আসামোয়া করেছেন ম্যাচের একমাত্র গোলটি।
এই জয়ের পর দ্বিতীয় স্থানে থাকা রোমার সঙ্গে ব্যবধান ছিল ১৪ পয়েন্ট। কাল নাপোলিকে রোমা হারালে সেটা নেমে আসবে ১১-তে। এরপরও রোমার একটা ম্যাচ কম খেলা হবে। এএফপি।