প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ শুরু হতে খুব দেরি নেই। যুক্তরাষ্ট্রের টিম স্মাইজেক হোটেল থেকে বেরিয়ে পড়লেন নিজের ব্যাগ নিয়ে। গন্তব্য ফ্লাশিং মিডো। হাইওয়েতে ছুটে চলল তাঁর মার্সিডিজ। হঠাৎ করেই শ্লথ হতে থাকল গাড়ির গতি। খানিক পর ঠায় দাঁড়িয়ে পড়ল। হতভম্ব স্মাইজেক ফুয়েল মিটারের দিকে তাকিয়ে দেখলেন একরত্তি পেট্রলও নেই! এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচটা না মিস হয়ে যায়! ভাগ্য ভালো, ওই সময় একজন টুর্নামেন্টকর্মী সেদিক দিয়েই যাচ্ছিলেন। তাঁর গাড়িতে সওয়ার হয়েই ম্যাচটা ধরতে পারেন স্মাইজেক এবং এত হ্যাপা পোহানোর পরও ম্যাচটা জিতেছেন! এএফপি।