আরেকটু হলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আরেকটু হলেই সার্জিও রোমেরোর কপালে দুঃখ ছিল। রন ভ্লালের কিকটা তো গোল হয়েই গিয়েছিল! অবাক হলেন? ভ্লালের কিক তো রোমেরো ঠেকিয়ে দিয়েছিলেন, ওটা গোল হওয়ার কথা আসছে কেন? হ্যাঁ, ভ্লালের ওই কিক রোমেরো ফিরিয়ে দিলেও পরে উদ্যাপনে এতই ব্যস্ত ছিলেন যে, খেয়ালই করেননি বলটা গড়িয়ে গড়িয়ে আবার গোলের দিকেই আসছিল। ভ্লার কিন্তু ঠিকই খেয়াল করছিলেন, কিন্তু দুর্ভাগ্য তাঁর, ঠিক গোললাইন অতিক্রম করার আগেই থেমে গেল বলটা। কে জানে, বল গড়িয়ে গোললাইন অতিক্রম করলে টাইব্রেকারের ফলটা হয়তো অন্য রকমও হতে পারত! মেইল অনলাইন।