আর্চারদের ব্যাংকক-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় পর্বে অংশ নিতে কাল ব্যাংকক গেল বাংলাদেশ আর্চারি দল। ১৯-২৬ মার্চ ব্যাংককে হবে এই প্রতিযোগিতা। এশিয়া কাপের প্রথম পর্ব হওয়ার কথা ছিল ভারতে গত ফেব্রুয়ারি মাসে। তা হয়নি। শুধু এশিয়া কাপই নয়, এটি বিশ্বকাপের বাছাইপর্বও। এ জন্য এশিয়ার পাশাপাশি অন্য মহাদেশের আর্চাররাও অংশ নেবেন এ প্রতিযোগিতায়।