আর্চারি বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ লন্ডন অলিম্পিক সামনে রেখে লন্ডনে উন্নত প্রশিক্ষণে পাঠানো হচ্ছে না আর্চারি দলকে। প্রশিক্ষণের সুবিধা-অসুবিধা দেখতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তা ইংল্যান্ড যাওয়ার পর এই সিদ্ধান্ত। লন্ডনে আর্চারির ক্যাম্পের মান সন্তোষজনক মনে হয়নি তাঁদের কাছে! এ অবস্থায় বাংলাদেশে আগে কাজ করে যাওয়া ব্রিটিশ কোচ রিচার্ড প্রিস্টনের সঙ্গে আগামী অলিম্পিক পর্যন্ত চুক্তি করা হয়েছে। তিনি ঢাকায় এসে বাংলাদেশ দলকে প্রশিক্ষণ দেবেন।শ্যুটিং দলের প্রশিক্ষণ ভেন্যু হিসেবে প্রতিনিধিদল পছন্দ করেছে লন্ডনের পাশে বিসলে শ্যুটিং রেঞ্জ। ২০০২ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন আসিফ হোসেন খান। এর আগে জানানো হয়েছিল, চারজন শ্যুটার পাঠানো হবে লন্ডনে এবং চার শ্যুটারের নাম চূড়ান্ত করেছে শ্যুটিং ফেডারেশন। কিন্তু লন্ডন সফরে যাওয়া বিওএর সিইও কর্নেল (অব.) ওয়ালী উল্লাহ কাল বলেছেন, ‘বিওএর সভায় দুজন শ্যুটার লন্ডন পাঠানোর প্রস্তাব পাস হয়েছে। সর্বোচ্চ চারজন যেতে পারে। তবে সংখ্যাটা এখনো চূড়ান্ত নয়।’