আর্চারিতে আরও দুই রুপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসে আজ আরও দুটি রুপার পদক জিতেছে বাংলাদেশ। আর্চারিতে মেয়েদের কম্পাউন্ড বোও আর কম্পাউন্ড মিশ্র থেকে আসে এই দুটি রুপা। পাশাপাশি আর্চারিতেই ছেলেদের কম্পাউন্ড বোয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
শিলংয়ের জহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত দলগত ইভেন্ট কম্পাউন্ড বোয়ে বাংলাদেশের সুস্মিতা বণিক, তামান্না পারভীন ও রুকসানা আক্তারের সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়।
ছেলেদের কম্পাউন্ড বোয়ে বাংলাদেশ দলে ছিলেন আনোয়ারুল কাদের, সুমন কুমার ও এহসান আহমেদ।
আর্চারিতে মেয়েদের কম্পাউন্ড মিশ্রেও ভারতের কাছে হেরে সোনা হারিয়েছে বাংলাদেশ। এই ইভেন্টে ছিলেন আনোয়ারুল কাদের এবং সুস্মিতা বণিক।