আর্চারিতে নতুন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের উদ্দেশ্যে একজন কোচ নিয়োগ দিয়েছে আর্চারি ফেডারেশন। দক্ষিণ কোরিয়ার হ্যাগ ইয়াং কিম ৩ মে দায়িত্ব নিতে ঢাকা আসবেন। জাতীয় দলের অনুশীলন ক্যাম্প বর্তমানে গাজীপুরের টঙ্গী আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে, সেখানেই থাকবেন এই কোচ। তাঁর সঙ্গে এক বছরের চুক্তি করেছে ফেডারেশন।