আর্চারিতে বাংলাদেশের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংককে এশিয়ান আর্চারির প্রথম গ্রাঁ প্রিঁতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। চীনের কাছে দলগত ইভেন্টে ২২৮-১৭৯ পয়েন্টে হেরে বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই। ব্যক্তিগত ইভেন্টে হেরেছে শেষ ৪৮ জনের লড়াইয়ে। বাংলাদেশের আবুল হাসনাত ১১৭-১৪০ পয়েন্টে ভিয়েতনামের এনগুয়েন থানের কাছে, গোলাম রায়হান ১২৩-১৪১ পয়েন্টে ইন্দোনেশিয়ার পুরোহিতো নিয়োমানের কাছে ও শাহ মাসুম আলম ১৩৪-১৪৭ পয়েন্টে চীনের টাং হুয়ার কাছে হেরেছেন। গত ৯ মার্চ শুরু হয়েছিল প্রথম এশিয়ান গ্রাঁ প্রিঁ।