আর্চারিতে রুপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাবনা ছিল সোনা জয়ের। শেষ পর্যন্ত এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় পর্বে রিকার্ভ বোয়ে (পুরুষ) রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। থাইল্যান্ডের ব্যাংককে কাল ফাইনালে বাংলাদেশ ০-৬ সেটে হেরেছে রাশিয়ার কাছে। এর আগে সেমিফাইনালে বাংলাদেশ ৫-৪ সেটে হারায় ভারতকে। কোয়ার্টার ফাইনালে ৬-০ সেটে হারিয়েছে চীনা তাইপেকে। বাংলাদেশ দলে খেলেছেন শেখ সজীব, তামিমুল ইসলাম ও দুরুল হুদা।