আর্চারিতে শ্যামলীর ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গত মাসে আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে সাফল্য পাননি। তবে এবার এশিয়া কাপ আর্চারিতে মেয়েদের রিকার্ভ বোয়ে ব্রোঞ্জ জিতলেন শ্যামলী রায়। কাল ফিলিপাইনের নিকোল মেরি ট্যাগলকে ৬-৪ সেটে হারিয়েছেন নড়াইলের মেয়ে। পরে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টেও উজ্জ্বল ছিলেন শ্যামলী। রুমান সানার সঙ্গে জুটি গড়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ৫-১ সেটে হারায় জাপানকে। তবে শেষ আটে চীনা তাইপের কাছে হেরে গেছে বাংলাদেশ। কম্পাউন্ড বিভাগের মিশ্র দলগত ইভেন্টের প্রথম রাউন্ডে হেরেছে বাংলাদেশ। আবুল কাশেম ও রোকসানা আক্তার জুটি ১৫৬-১৪১ পয়েন্টে হেরেছে মালয়েশিয়ার আর্চারের কাছে।