আর্চারিতে সানাই একটু উজ্জ্বল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান অলিম্পিক কন্টিনেন্টাল টুর্নামেন্টের বাছাইপর্বের রিকার্ভ বোয়ে ছেলেদের বিভাগে নবম হয়েছেন রোমান সানা। হংকংয়ে কাল রোমান শুরুটা করেছিলেন দুর্দান্ত। এলিমিনেশন রাউন্ডে প্রথমে ইরাকের তিরন্দাজ মাহমুদ আহমেদকে হারান। এরপর কাতারের আল মাহানদি ইব্রাহিমকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ পর্যন্ত ফিলিপাইনের লুইস গ্যাব্রিয়েলের কাছে হেরে নবম হন। একই ইভেন্টে শেখ সজীব হয়েছেন ১৭তম। মেয়েদের রিকার্ভ বোয়ে নবম হয়েছেন শ্যামলী রায়। তিনি এলিমিনেশন রাউন্ডে ভুটানের দিমা সোনমকে হারালেও হেরে গেছেন উত্তর কোরিয়ার চু ওক শিলের কাছে।