আর্জেন্টাইন ফুটবলার আনল শেখ রাসেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনার দেশের ফুটবলার মানেই বাড়তি আকর্ষণ। বাংলাদেশে এর আগে আর্জেন্টাইন ফুটবলার এনেছিল আবাহনী। এবার আনল শেখ রাসেল ক্রীড়াচক্র। পরশু দুজন মরোক্কান ও হাইতির একজন খেলোয়াড়ের সঙ্গে ঢাকা এসেছেন আর্জেন্টাইন জুলিও সিজার জুনকো। ২৯ বছর বয়সী এই আক্রমণাত্মক মিডফিল্ডার আর্জেন্টাইন বাইরে কখনো খেলেননি। নতুন পরিবেশে এসে গতকালই অনুশীলনে নেমেছেন দলের সঙ্গে। শনিবার একটা অনুশীলন ম্যাচ খেলবে শেখ রাসেল। ওই ম্যাচটি সিজারের জন্য হয়ে দাঁড়াচ্ছে ট্রায়াল ম্যাচ। এদিকে ইতালি প্রবাসী বাংলাদেশী ইসমাইল হোসেনকে নিবন্ধন করাতে চায় মোহামেডান। মাদারীপুরের এই তরুণ এখন ঢাকায়। ইসমাইল ইতালির তৃতীয় বিভাগে খেলেন বলে জানিয়েছেন।