আর্জেন্টিনা দলে তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচটাতেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েছিলেন কার্লোস তেভেজ। ম্যারাডোনার পর সার্জিও বাতিস্তা কোচের দায়িত্ব নেওয়ার পরপরই আর্জেন্টিনা দলে জায়গা মিলছিল না এই স্ট্রাইকারের। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পরও আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশনে তাঁকে প্রথমে জায়গা দিতে চাননি বাতিস্তা। কিন্তু শেষ পর্যন্ত ২৬ সদস্যের প্রাথমিক দলে তেভেজকে অন্তর্ভুক্ত করেছেন আর্জেন্টাইন কোচ।তেভেজকে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশনে জায়গা না দেওয়ায় বাতিস্তা ও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কড়া সমালোচনা করেছিলেন ম্যারাডোনা। গত সপ্তাহে বাতিস্তা প্রথমবারের মতো স্বীকার করেছেন যে তিনি ব্যক্তিগতভাবেই তেভেজকে পছন্দ করেন না। বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচের লড়াইয়ে তেভেজ ম্যারাডোনার পক্ষ নিয়েছিলেন বলেই তিনি বাতিস্তার রোষানলে পড়েছেন বলে অনুমান করছেন অনেকে। এখন শেষ পর্যন্ত তিনি চূড়ান্ত দলে জায়গা পান কি না, সেটাই দেখার বিষয়। ৮ জুন থেকে কোপা আমেরিকা মিশনের অনুশীলন শুরু করবে আর্জেন্টিনা। ২২ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে ১ জুলাই।আর্জেন্টিনা দল: হুয়ান পাবলো কারিজো, সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, জাভিয়ের জেনেত্তি, গ্রাবিয়েল মিলিতো, নিকোলাস বুরদিসো, পাবলো জাবালেতা, এজকুয়েল গ্যারি, মারকোস রোজো, নিকোলাস পারেজা, লুসিয়ানো মোনজোন, জাভিয়ের মাচেরানো, এভার বানেগা, ফার্নান্দো গাগো, এস্তেবান ক্যাম্বিয়াসো, এনজো পেরেজ, ডিয়েগো ভালেরি, লুকাস বিলগিয়া, জাভিয়ের পাস্তর, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েইন, এজেকুয়েল লাভেজ্জি ও ডিয়েগো মিলিতো।