আর্জেন্টিনা দলে তেভেজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে উরুগুয়ে ও চিলির বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দেখা যাবে না কার্লোস তেভেজকে। এই দুটি ম্যাচের জন্য ঘোষিত দলে ম্যানচেস্টার সিটির তারকা এই স্ট্রাইকারকে জায়গা দেননি কোচ আলেসান্দ্রো সাবেলা।তেভেজের শূন্যতা আর্জেন্টাইন কোচ পূরণ করেছেন স্ট্রাইকার এরনান বারকোসকে দিয়ে। সাবেলার আস্থা অর্জন করেছেন ম্যানসিটিতে তেভেজের সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো ও পাবলো জাবালেতাও। হাঁটুর ইনজুরির কারণে গত রাউন্ডে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি অ্যাগুয়েরো।উরুগুয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনাতেই, ১২ অক্টোবর। ১৬ অক্টোবর চিলির মাটিতে চিলির বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা।প্যারাগুয়ে ও চিলির বিপক্ষে আর্জেন্টিনা দল:মারিয়ানো আন্দুজার, সার্জিও রোমেরো, হুগো ক্যাম্পাগনারো, ফেডেরিকো ফার্নান্দেজ, পাবলো জাবালেতা, এজিকুয়েল গ্যারি, মার্কোস রোজো, হাভিয়ের মাচেরানো, ডি মারিয়া, ফার্নান্দো গ্যাগো, এনজো প্যারেজ, হোসে সোসা, পাবলো গিয়ানজো, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও অ্যাগুয়েরো, এজিকুয়েল লাভেজ্জি ও এরনান বার্কোস। সূত্র: ইএসপিএন-স্টার।