আর্জেন্টিনা দলে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট সমস্যায় ভুগছেন।তবে আগামী মাসে অনুষ্ঠেয় আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রাখা হয়েছে লিওনেল মেসিকে।ফাইল ছবি
চোট সমস্যায় ভুগছেন।তবে আগামী মাসে অনুষ্ঠেয় আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রাখা হয়েছে লিওনেল মেসিকে।ফাইল ছবি

চোট-সমস্যায় ভুগছেন লিওনেল মেসি। গত সপ্তাহে আর্জেন্টিনার হয়ে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি। এরপর বার্সার হয়ে দুটি ম্যাচে অংশ নিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। তবে কোনোটাতেই পুরো সময় খেলতে পারেননি। ফিটনেস-সমস্যা থাকলেও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত দলে অধিনায়ক মেসিকে রেখেছেন আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলা।
আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। আর্জেন্টিনার আশা, এ সময়ের মধ্যে পুরো ফিট হয়ে যাবেন টানা চারটি ব্যালন ডি’অরজয়ী মেসি। গতকাল ঘোষিত ১৮ সদস্যের দলে নেই হাভিয়ের মাচেরানো, গঞ্জালো হিগুয়েইন, ইজিকুয়েল গ্যারি ও ফেডেরিকো ফার্নান্দেজ। লাল কার্ড দেখার কারণে তাঁরা প্রত্যেকেই সাময়িক বহিষ্কৃত আছেন। দলে ফিরেছেন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। গত সপ্তাহে ইতালির বিপক্ষে ম্যাচের বাইরে ছিলেন তিনি।
দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার ওপরে আর্জেন্টিনা। আরও তিনটি ম্যাচ হাতে রয়েছে। তবে প্যারাগুয়েকে হারালেই ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া। ৬ সেপ্টেম্বর ইকুয়েডরকে হারালে মেসিদের ধরে ফেলবেন কলম্বিয়ানরা। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত পরবর্তী অবস্থানে যথাক্রমে ইকুয়েডর (১২ ম্যাচে ২১ পয়েন্ট), চিলি (১৩ ম্যাচে ২১ পয়েন্ট), উরুগুয়ে (১২ ম্যাচে ১৬ পয়েন্ট), ভেনেজুয়েলা (১৩ ম্যাচে ১৬ পয়েন্ট), পেরু (১২ ম্যাচে ১৪ পয়েন্ট), বলিভিয়া (১৩ ম্যাচে ১০ পয়েন্ট) ও প্যারাগুয়ে (১২ ম্যাচে ৮ পয়েন্ট)। নয় দলের এই গ্রুপের শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। পঞ্চম দলকে অংশ নিতে হবে প্লে-অফ ম্যাচে।

প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা দল

গোলরক্ষক: সার্জিও রোমেরো ও মারিয়ানো আন্দুজার

ডিফেন্ডার: পাবলো জাবালেতা, হুগো কামপাগনারো, ফ্যাবরিসিও কোলোচ্চিনি, মারকোস রোজো, হোসে বাসান্তা ও ক্রিস্টিয়ান আনসালদি।

মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিগলিয়া, অগাস্টো ফার্নান্দেজ, ডি মারিয়া, রিকার্ডো আলভারেজ ও এরিক লামেলা

ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো, ইজিকুয়েল লাভেজ্জি ও রদ্রিগো পালাসিও।

সূত্র: রয়টার্স।