আর্জেন্টিনা-ব্রাজিল জোড়া দ্বৈরথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা বনাম ব্রাজিল। কোপা আমেরিকায় প্রত্যাশিত ফাইনালটি হয়নি। তবে পৃথিবীজুড়ে এই দ্বৈরথের ভক্তদের সেই অতৃপ্তির বেশ খানিকটা ঘুচে যাবে অচিরেই। আগামী মাসেই দুবার মুখোমুখি হচ্ছে দল দুটি। একটা ম্যাচ আর্জেন্টিনায় ১৪ সেপ্টেম্বর; অন্যটি ব্রাজিলে দুই সপ্তাহ পরে। অবশ্য এই দুই ম্যাচে তারকা ফুটবলারদের খেলার সম্ভাবনা নেই। আর্জেন্টিনা-ব্রাজিলের ক্লাব ফুটবলে খেলা ফুটবলারদের নিয়েই গড়া হবে দল। সামনে মোটামুটি ব্যস্ত সূচি ব্রাজিল-আর্জেন্টিনার। ১০ আগস্ট জার্মানির বিপক্ষে খেলবে ব্রাজিল। সেপ্টেম্বরের শুরুতে ভারত ও বাংলাদেশ সফর করবে আর্জেন্টিনা। রয়টার্স।