আর্জেন্টিনা সামর্থ্যের ৪০ ভাগ খেলেছে: ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার খেলায় সন্তুষ্ট হতে পারছেন না ম্যারাডোনা।  ছবি: এএফপি
আর্জেন্টিনার খেলায় সন্তুষ্ট হতে পারছেন না ম্যারাডোনা। ছবি: এএফপি

আর্জেন্টিনার খেলায় আবারও নিজের হতাশা ব্যক্ত করেছেন ডিয়েগো ম্যারাডোনা। কোয়ার্টার ফাইনালে গেলেও আর্জেন্টিনা এখনো পর্যন্ত তাদের সামর্থ্যের ৪০ শতাংশ মাত্র খেলতে পেরেছে বলে অভিমত এই ফুটবল কিংবদন্তির।

‘মেসির মতো কেউ খেলতে পারছে না।’ ম্যারাডোনার কণ্ঠে স্পষ্টই হতাশা। একটি টেলিভিশন চ্যানেলের কাছে দেওয়া সাক্ষাত্কারে তিনি আরও বলেছেন, ‘আর্জেন্টিনা এখনো খেলাই শুরু করতে পারেনি।’

ম্যারাডোনার চিন্তার জায়গাটা অন্যখানে, ‘সামনে আরও ভালো, আরও শক্তিশালী দলের সঙ্গে খেলতে হবে। কিন্তু এই খেলা খেললে কপালে কী আছে, কে জানে। আমাদের সামনে আরও ভালো খেলতে হবে। অন্তত মেসির কাছাকাছি যেতে হবে।’