আর্জেন্টিনা ৫ সেপ্টেম্বর আসতে চায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে আর্জেন্টিনা দলের আগামী ৩ সেপ্টেম্বর আসার কথা ছিল। তবে মেসিরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছে তাঁরা ৫ সেপ্টেম্বর ঢাকায় আসতে চায়।জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর মেসিদের ফতুল্লায় অনুশীলনের দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে আর্জেন্টিনা দল ফতুল্লায় অনুশীলন করতে ইচ্ছুক নয়। এ কারণে তারা ৫ সেপ্টেম্বর ঢাকা আসতে চায়। তবে বাফুফে চেষ্টা করছে যেভাবেই হোক ৩ সেপ্টেম্বরেই মেসিদের ঢাকায় হাজির করতে।কলকাতায় কাল মুখোমুখি হচ্ছে ভেনেজুয়েলা ও আর্জেন্টিনা। এ জন্য আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আর্জেন্টিনা দলের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে। এ ব্রিফিংয়ের পরই দলটি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বাফুফেকে জানাবে।