আর্জেন্টিনাকে নিয়েআশা ও ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলটা বিশ্বকাপ জিততে পারে, আবার ১০ দিনের মধ্যেই ব্যাগ-ট্যাগ গুছিয়ে বাড়িও ফিরতে পারে! বিশ্বকাপের একটি দল সম্পর্কে এ মন্তব্য করেছেন ওসিয়ে আর্ডিলেস। বিশ্বকাপজয়ী এক সাবেক খেলোয়াড়ের ভবিষ্যদ্বাণী তাঁর আর্জেন্টিনা দল নিয়েই। বোঝাই যাচ্ছে, অন্তত তাঁর চোখে এবারের আর্জেন্টিনা দলটি নিয়ে ভবিষ্যদ্বাণী করা ঝুঁকিপূর্ণ।আর্জেন্টিনা। হ্যাঁ, আর্ডিলেস ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনাকে নিয়েই এ মন্তব্য করেছেন। আর্ডিলেস একজন আর্জেন্টাইন। ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। আর্জেন্টিনাকে তাঁর চেয়ে ভালো আর কজন চেনে? সেই চেনা থেকেই তিনি বলেছেন, ‘সরলভাবে বলতে বললে বলব আমি আর্জেন্টিনার বিশ্বকাপ জয় দেখছি। আবার এটাও দেখছি যে, ১০ দিনের মধ্যে বাড়ি ফিরে যাচ্ছি আমরা।’ভাববেন না হুট করেই একটা কথা বলে ফেলেছেন আর্ডিলেস। আর্জেন্টিনার বিশ্বকাপের মূল মঞ্চে উঠে আসার পথ এবং দল বিবেচনা করেই পরস্পরবিরোধী এই মন্তব্য তিনি করেছেন। আর্জেন্টিনার স্কোয়াডের দিকে তাকিয়ে তাঁর মনে হচ্ছে ছিয়াশির পর আবার বিশ্বকাপ ঘরে তুলবে মেসিরা। কিন্তু যেভাবে খুঁড়িয়ে বিশ্বকাপে উঠেছে ম্যারাডোনার দল, সেদিকে ফিরে তাকিয়ে মনটা খারাপ হয়ে যায় আর্ডিলেসের, ‘আমাদের বিশ্বকাপ জেতার মতো মেধাবী এবং মানসম্পন্ন খেলোয়াড় আছে। কিন্তু বিশ্বকাপের বাছাইপর্বের ইতিহাস বলছে এক দল বিশ্বমানের খেলোয়াড় হঠাৎ করে কোনো দলকে অজেয় করে ফেলতে পারে না।’আর্জেন্টিনা যদি প্রথম রাউন্ডের বৈতরণী পার হতে পারে, তাহলে বিশ্বকাপ জয়ের বড় বাধা ব্রাজিল আর স্পেনই হবে বলে মনে করেন ম্যারাডোনার বন্ধু ও খেলোয়াড়ি জীবনের রুমমেট আর্ডিলেস। ‘যে দলে সেস ফ্যাব্রিগাসের মতো খেলোয়াড় বেঞ্চে থাকে, সেই দলকে যে কারোরই ভয় পেতে হবে। আর ব্রাজিল? এই দলের কারও নাম এককভাবে বলা মুশকিল। কারণ সবাই খুব ভালো খেলোয়াড়।’স্পেনে জাভি হার্নান্দেজ, ইনিয়েস্তা আছেন। ব্রাজিলে সবাই ভালো খেলোয়াড়। কিন্তু আর্জেন্টিনার আছেন একজন মেসি। যিনি পুরো বিশ্বকে মোহিত করছেন অন্য গ্রহের ফুটবল খেলে। এমন একজন খেলোয়াড় থাকার পরও এত ভয় আর্জেন্টিনার? কেন ভয় সেটা ব্যাখ্যা করেছেন আর্ডিলেস, ‘সবাই চাইছে টুর্নামেন্টটা মেসির হোক। কিন্তু কোনো গ্রেট খেলোয়াড়ই একা বিশ্বকাপ জিততে পারে না। এমনকি ১৯৮৬ সালেও ডিয়েগো ম্যারাডোনাও একা বিশ্বকাপ জেতেনি।’ ওয়েবসাইট।