আর্জেন্টিনাকে পেলের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছর পর আর্জেন্টিনা জায়গা করে নিল ফাইনালে। শুভেচ্ছাবার্তায় ভেসে যাবে আলবিসেলেস্তেরা এটাই তো স্বাভাবিক। তবে এত সব শুভেচ্ছাবার্তার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এক কিংবদন্তিও আছেন। টাইব্রেকারে হল্যান্ডকে হারিয়ে দেওয়ার পর টুইটারে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন পেলে। টাইব্রেকারে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পরপরই তাদের শুভেচ্ছা জানিয়ে পেলে টুইট করেন, ‘আজকের এ বড় জয়ের জন্য অভিনন্দন আর্জেন্টিনা।’